odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 19th May 2026, ১৯th May ২০২৬
পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য, আইন অনুষদে বেলাল উদ্দিন

বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করলো কুবি প্রশাসন

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৬ ২৩:৫৫

প্রকাশিত: ১৮ মে ২০২৬, মঙ্গলবার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও বিজনেস স্টাডিজ অনুষদের বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন করে পাঁচ অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়া আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে।

রোববার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

অন্য এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

শাহরিয়ার হাসান জুবায়ের, কুবি প্রতিনিধি। 



আপনার মূল্যবান মতামত দিন: