প্রকাশ: ২৪ মে ২০২৬ অধিকার পত্র ডটকম
বিনোদন ডেস্ক:
দুবাইয়ে বসবাসরত ভারতীয় ধনকুবের দম্পতি সতীশ সানপাল ও তাবিন্দা সানপাল-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি Netflix-এ মুক্তি পাওয়া Desi Bling সিরিজে তাদের বিলাসবহুল জীবনযাপন দর্শকদের দৃষ্টি কাড়ে।
সিরিজে দেখা যায়, দুবাইয়ের অভিজাত সমাজের জীবনধারা নিয়ে নির্মিত অনুষ্ঠানে অভিনেতা করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ-এর সঙ্গে আড্ডার সময় সতীশ সানপাল জানান, বিবাহবার্ষিকীতে তিনি স্ত্রীকে স্বর্ণ দিয়ে ওজন করার পরিকল্পনা করেছেন।
আলোচনার একপর্যায়ে তাবিন্দা জানান, প্রতি বছর ধনতেরাস উৎসবে তার স্বামী তাকে প্রায় ৩ কেজি স্বর্ণ উপহার দেন। এভাবে বর্তমানে তার সংগ্রহে প্রায় ৪০ কেজি স্বর্ণ রয়েছে। স্বর্ণের প্রতি দুর্বলতার কারণে সতীশ স্ত্রীকে আদর করে “গোল্ড কুইন” বলেও ডাকেন।
এ সময় করণ কুন্দ্রা মজা করে বলেন, “আমাদের সংস্কৃতিতে মানুষ এভাবে প্রকাশ্যে সম্পদের কথা বলে না। আমরা এভাবে কথা বলতে শুরু করলে আয়কর বিভাগ হয়তো বাসায় চলে আসবে!”
সিরিজটিতে সতীশ সানপাল নিজের সংগ্রামী জীবনের কথাও তুলে ধরেন। তিনি জানান, ভারতের জবলপুর থেকে খুব সাধারণ অবস্থা নিয়ে দুবাইয়ে যান। শুরুতে প্রায় ১০ লাখ দিরহাম পুঁজি নিয়ে স্বর্ণ ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে বিলিয়ন ডলারের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পান। বর্তমানে তিনি ANAX Holding-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
দম্পতির একমাত্র কন্যা বেলা সানপাল-কেও বিলাসী জীবনযাপনের অংশ হিসেবে তুলে ধরা হয়। তাবিন্দার দাবি, বেলার জন্মের আগেই তার জন্য স্বর্ণের চামচ, থালা ও গ্লাস তৈরি করা হয়েছিল। এমনকি প্রথম জন্মদিনে তাকে ২৪ ক্যারেট স্বর্ণের জ্যাকেট ও স্বর্ণখচিত পোশাক পরানো হয়।
শুধু তাই নয়, মেয়ের জন্মদিন উপলক্ষে একটি কাস্টমাইজড গোলাপি Rolls-Royce গাড়িও উপহার দেওয়ার ঘোষণা দেন সতীশ।
নিজেদের প্রভাব ও অবস্থান নিয়ে সতীশ সানপাল বলেন, “আমরা বলিউডের কাছে যাই না, বরং বলিউডকে আমাদের কাছে নিয়ে আসি। টাকা থাকলে সেটি নিজেই কথা বলে।”
এ ছাড়া তিনি দাবি করেন, নিজের পোশাকও কখনো দ্বিতীয়বার ব্যবহার করেন না। এইসব মন্তব্য ও বিলাসী জীবনযাপনের নানা দিক নিয়েই এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
বছরে ৩ কেজি করে স্বর্ণ উপহার, স্ত্রীর সংগ্রহে এখন ৪০ কেজি সোনা
#দুবাই #সতীশসানপাল #তাবিন্দাসানপাল #দেশিব্লিং #নেটফ্লিক্স #স্বর্ণ
সতীশ সানপাল তাবিন্দা সানপাল দেশি ব্লিং নেটফ্লিক্স সিরিজ দুবাই বিলাসবহুল জীবন ৪০ কেজি স্বর্ণ ANAX Holding বেলা সানপাল

আপনার মূল্যবান মতামত দিন: