odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনে ১৩ ক্যাটাগরির বিভিন্ন পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশনে ৬৫ জনের নিয়োগ, আবেদন শেষ ৪ জুন

odhikarpatra | প্রকাশিত: ৩০ May ২০২৬ ১৭:৩১

odhikarpatra
প্রকাশিত: ৩০ May ২০২৬ ১৭:৩১

প্রকাশ: ৩০ মে ২০২৬,  অধিকার পত্র ডটকম 
নিজস্ব প্রতিবেদক

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনে ১৩ ক্যাটাগরির বিভিন্ন পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ১৩টি ক্যাটাগরির পদে মোট ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৫ মে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উপপরিচালক পদে ৫ জন, সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে ২ জন, মেডিকেল অফিসার পদে ২০ জন, সহকারী পরিচালক পদে ৮ জন, গবেষণা কর্মকর্তা পদে ২ জন, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার পদে ৩ জন, ধর্মীয় প্রশিক্ষক পদে ১ জন, সমাজবিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) পদে ১ জন, সমাজবিজ্ঞান প্রশিক্ষক (পশুপালন ও মৎস্য চাষ) পদে ২ জন, প্রোগ্রাম অফিসার পদে ১৮ জন, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন, ভাষা শিক্ষক (আরবি) পদে ১ জন এবং প্রোডাকশন ম্যানেজার পদে ১ জন নিয়োগ দেওয়া হবে।

পদভেদে প্রার্থীদের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ১ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

সব পদের জন্য পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ জুন ২০২৬, বিকেল ৪টা।



আপনার মূল্যবান মতামত দিন: