odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬
আকস্মিক পরিদর্শনে লেক উন্নয়ন, সড়ক বাতি স্থাপন ও সৌন্দর্যবর্ধনে দ্রুত পদক্ষেপের তাগিদ

রমনা পার্কের পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে মন্ত্রী জাকারিয়া তাহেরের নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৭

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৭

অধিকার পত্র ডটকম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩ জুন : রাজধানীর অন্যতম বিনোদন ও সবুজ পরিবেশের কেন্দ্র রমনা পার্কের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার বিকেলে তিনি আকস্মিকভাবে রমনা পার্ক পরিদর্শন করে পার্কের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মন্ত্রী দ্রুত পার্কের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, রাজধানীবাসীর জন্য রমনা পার্ক একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। তাই এর পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, মন্ত্রীর নির্দেশনার আলোকে দ্রুত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হলে রমনা পার্কের পরিবেশ ও দর্শনার্থী সেবার মান আরও উন্নত হবে।

রমনা পার্কের পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে মন্ত্রী জাকারিয়া তাহেরের নির্দেশ

#অধিকারপত্র #রমনাপার্ক #জাকারিয়াতাহের #গৃহায়নওগণপূর্তমন্ত্রণালয় #পরিচ্ছন্নতা #লেকউন্নয়ন #সৌন্দর্যবর্ধন #ঢাকা #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: