odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th June 2026, ৫th June ২০২৬
ক্ষমতায় এসে দায়িত্ব বেড়েছে, ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের তাগিদ

জনগণের আস্থার প্রতিদান দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:৫২ রাত | নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। তাই বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তাদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচারী সরকারের পতন প্রমাণ করেছে যে ধমকিয়ে কিংবা পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। জনগণের আস্থা অর্জন করতে হলে ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে হয়।

তিনি বলেন, বিএনপি একটি সুন্দর, সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়। দেশের মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিএনপি মহাসচিব বলেন, অতীতে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনীতি নানা সংকটের মুখে পড়েছে। সেই অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে সরকারকে কঠোর পরিশ্রম করতে হবে। এটি সহজ কোনো কাজ নয়।

তিনি বলেন, দেশের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই সামনে এগোতে হবে। এসব সংগ্রামের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় আসা মানেই দায়িত্ব শেষ নয়, বরং দায়িত্ব আরও বেড়ে গেছে। জনগণের কল্যাণে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

মির্জা ফখরুল জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের বয়স মাত্র তিন মাস হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুহিয়া ও ভুল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগও এগিয়ে চলছে।

মন্ত্রী আরও বলেন, জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনগণের আস্থার প্রতিদান দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

#মির্জাফখরুল #বিএনপি #তারেকরহমান #ঠাকুরগাঁও #রাজনীতি #গণতন্ত্র



আপনার মূল্যবান মতামত দিন: