odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
সকাল থেকে টানা বর্ষণে সড়কে পানি জমে যানজট, দুর্ভোগে অফিসগামী ও সাধারণ মানুষ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুসলধারে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২৬ ১৭:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২৬ ১৭:৪৫

প্রকাশিত: ৬ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

অধিকারপত্র ডটকম, 

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার (৬ জুন) সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণের কারণে অনেক এলাকায় সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় রিকশা ও ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরাও বিপাকে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবহাওয়াবিদরা জরুরি প্রয়োজন ছাড়া অতি ভারী বৃষ্টির সময় বাইরে বের না হওয়ার এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: