odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th June 2026, ৭th June ২০২৬
এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

odhikarpatra | প্রকাশিত: ৭ June ২০২৬ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ৭ June ২০২৬ ০০:০১

প্রকাশ: ০৬ জুন ২০২৬

জেলা প্রতিনিধি | অধিকারপত্র

‘আসুন, ডেঙ্গু প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ডেঙ্গুর বিস্তার রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রশিদ হোসেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক মো. সোহেল রানা।

সমাবেশে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি, আঙিনা, ছাদ, বারান্দা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগ মোকাবিলা করতে হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তামান্না তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) সানিউল কাদেরসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: