odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th July 2026, ২৪th July ২০২৬
রমনার মৌচাক এলাকায় সালিশি বৈঠকের সময় হামলা, নিহত বিল্লাল হোসেন তালুকদার

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

odhikarpatra | প্রকাশিত: ৯ June ২০২৬ ০৩:১১

odhikarpatra
প্রকাশিত: ৯ June ২০২৬ ০৩:১১

প্রকাশ: ৯ জুন ২০২৬, মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র

রাজধানীর রমনার মৌচাক এলাকায় মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার একটি ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তার বাসা মালিবাগের বাগানবাড়ি এলাকায়। তিনি মৃত ইউসুফ তালুকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশকে কয়েকজন ব্যক্তি মারধর করছিলেন। খবর পেয়ে বিল্লাল ঘটনাস্থলে যান এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এ সময় সালিশি বৈঠকে দিদারুল ইসলাম ও লুৎফুর নামে দুজনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনে মোবারক হোসেন আকাশ ও মো. লাবলু মোল্লা অভিযোগ করেন, বাবু ও লুৎফুরের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: