odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 16th September 2026, ১৬th September ২০২৬
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোতে মাত্র তিন দিনে অন্তত ২৪টি বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন। টানা সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিন দিনে শিকাগোতে ২৪ বন্দুক হামলা, নিহত ৭

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৬ ১৪:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৬ ১৪:৪৩

প্রকাশ: ২২ জুন ২০২৬, অধিকার পত্র ডটকম 

আন্তর্জাতিক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোতে মাত্র তিনদিনে কমপক্ষে ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত ১৯ জুন শুক্রবার বিকেল থেকে ২১ জুন রোববার বিকেল পর্যন্ত সংঘটিত এসব হামলায় প্রাণ হারিয়েছেন মোট ৭ জন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩৮ জন।

সোমবার (২২ জুন) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা তিনদিনে একের পর এক বন্দুক হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।

রোববার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি বুঝতে পারছি না কেন গভর্নর প্রিৎজকার আমার কাছে সহযোগিতা চাইছেন না। আমি শিকাগোকে মাত্র এক মাসের মধ্যে নিরাপদ এবং এক বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করতে পারি।”

শিকাগোতে সাম্প্রতিক এই সহিংসতা নতুন করে নগর নিরাপত্তা ও বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ককে সামনে নিয়ে এসেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়েছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: