odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবকে আটক

odhikarpatra | প্রকাশিত: ২১ July ২০২৬ ২১:২৪

odhikarpatra
প্রকাশিত: ২১ July ২০২৬ ২১:২৪

আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ঢাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে দিল্লি পুলিশ আটক করেছে।

বিবিসি বাংলার দিল্লি প্রতিনিধি সুমেধা পালের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার বিকেলে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের দাবির মধ্যে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবকে আটক করে। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া অভিযোগ করেন, পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। তিনি দাবি করেন, আটক করার পর তাদের অবস্থান সম্পর্কেও দলকে অবহিত করা হয়নি।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভস্থলে গিয়ে রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আরেকটি প্রতিবাদ কর্মসূচিও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দিল্লি পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: