odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th July 2026, ৩০th July ২০২৬
তরুণদের মেধা ও নেতৃত্বের শক্তিতে নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করলেন স্থানীয় সরকারমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ২৯ July ২০২৬ ২১:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ July ২০২৬ ২১:১৬

অধিকারপত্র ডটকম: ২৯ জুলাই ২০২৬ 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় ভাবেন কী ধরনের পরিবর্তন আনলে দেশ আরও এগিয়ে যাবে এবং নিজের কাজের মাধ্যমে ইতোমধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দেশের তরুণরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া উন্নয়ন ও সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

তিনি বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব, সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে পরিকল্পিতভাবে দেশ গড়ার কথা বলেছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী শক্তি, দেশপ্রেম ও অদম্য ইচ্ছাশক্তিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ।

তিনি বলেন, বাংলাদেশ অতীতেও নানা সংকট অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছে। এবারও দেশ সব বাধা অতিক্রম করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

 দেশকে এগিয়ে নিতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী, দাবি মির্জা ফখরুলের

#মির্জাফখরুল #তারেকরহমান #বাংলাদেশ #বিএনপি #উন্নয়ন #তরুণসমাজ #রাজনীতি #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: