odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 16th September 2026, ১৬th September ২০২৬
শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার প্রতিষ্ঠায় ইউনিসেফের কার্যক্রমে যুক্ত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী

ইউনিসেফ বাংলাদেশের নতুন জাতীয় শুভেচ্ছা দূত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম

odhikarpatra | প্রকাশিত: ৩০ July ২০২৬ ২০:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৩০ July ২০২৬ ২০:৪৩

অধিকারপত্র ডটকম: ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার

বিনোদন  প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশে ইউনিসেফ-এর নতুন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ইউনিসেফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেল্ডন ইয়েট উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর মিম বলেন, “সারাদেশে শিশুদের জন্য, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”

ইউনিসেফ বাংলাদেশ আশা প্রকাশ করেছে, নতুন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে বিদ্যা সিনহা সাহা মিমের সম্পৃক্ততা দেশের শিশুদের অধিকার, শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মূল্যবান মতামত দিন: