odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 13th September 2026, ১৩th September ২০২৬
গাজার পরিস্থিতির প্রতিবাদে প্যারিসে অ্যাক্টিভিস্টদের প্রতীকী কর্মসূচি

নাকবা দিবসে আইফেল টাওয়ারে ফিলিস্তিনি পতাকা

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৬ ০২:৩২

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৬ ০২:৩২

অধিকার পত্র ডটকম, আন্তর্জাতিক ডেক্স:

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির স্মরণে পালিত নাকবা দিবসে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন একদল অ্যাক্টিভিস্ট।

শুক্রবার (১৫ মে) নাকবার ৭৮তম বার্ষিকীতে পরিবেশ ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন এক্সটিংশন রেবেলিয়ন ফ্রান্সের কয়েকজন সদস্য আইফেল টাওয়ারে উঠে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেন।

আল জাজিরার প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায়, অ্যাক্টিভিস্টরা আইফেল টাওয়ারের ওপর উঠে ফিলিস্তিনের পতাকা টানিয়ে দেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর চলমান পরিস্থিতির প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নাকবা দিবস প্রতি বছর ১৫ মে পালিত হয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় বিপুলসংখ্যক ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভূমি থেকে বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়’ হিসেবে স্মরণ করেন।

আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম পরিচিত স্থাপনা। সেখানে ফিলিস্তিনি পতাকা প্রদর্শনের ঘটনা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের একটি প্রতীকী কর্মসূচি হিসেবে সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: