odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 16th September 2026, ১৬th September ২০২৬
চিকিৎসাধীন অবস্থায় বাসায় বিশ্রামে রয়েছেন তিনি

সড়ক দুর্ঘটনায় পা ভেঙেছে সংবাদকর্মী মোঃ আলী হোসেন, চাইলেন সবার দোয়া

odhikarpatra | প্রকাশিত: ১৬ September ২০২৬ ০০:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ September ২০২৬ ০০:৩৮

অধিকার পত্র ডটকম, অনলাইন ডেক্স

একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সংবাদকর্মী মোঃ আলী হোসেন। গত ১ সেপ্টেম্বর দুর্ঘটনার পর থেকে তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে মোঃ আলী হোসেন বলেন, দুর্ঘটনার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরারতে পারছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কঠিন এই সময়ে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের আন্তরিক দোয়া ও মানসিক সহযোগিতা তার জন্য বড় শক্তি হিসেবে কাজ করছে।

তিনি মহান আল্লাহর কাছে দ্রুত পূর্ণ সুস্থতা, ধৈর্য ও শক্তি লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি সুস্থ হয়ে আবারও মানুষের সেবা ও সংবাদকর্মী হিসেবে নিজের দায়িত্ব পালনে ফিরতে চান বলেও জানান তিনি।

মোঃ আলী হোসেন বলেন, “সবাই আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন।”

তার দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: