অধিকার পত্র ডটকম, অনলাইন ডেক্স
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওবায়দুল কাদেরের নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। পোস্টে ‘মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই’সহ কয়েকটি বক্তব্য লেখা হয়েছে।
তবে যাচাই করে দেখা গেছে, পোস্টে থাকা বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ নতুন নয়। ২০১৮ সালেও একই বক্তব্যের অংশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি পুনরায় ছড়িয়ে পড়লেও এটিকে নতুন কোনো রাজনৈতিক কর্মসূচি, ঘোষণা বা আহ্বান হিসেবে দেখার সুযোগ নেই। অধিকার পত্রের যাচাইয়ে পোস্টটির বক্তব্যের পূর্ববর্তী প্রকাশিত সূত্র পাওয়া গেছে।
বর্তমান রাজনৈতিক ও আইনগত পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কোনো পক্ষের পক্ষে প্রচারণা বা কর্মসূচির আহ্বান না করে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য হিসেবে তথ্যটি উপস্থাপন করা হলো।
সম্পাদকীয় নোট: এই প্রতিবেদন কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তির পক্ষে-বিপক্ষে প্রচারণা নয়; সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের তথ্য ও পূর্ববর্তী সূত্র যাচাইয়ের ভিত্তিতে তৈরি।
মৃত্যুর মিছিলেও জীবনের জয়গান: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদেরের ফেসবুক পোস্টে ‘মৃত্যুর মিছিল’ ও ‘জীবনের জয়গান’ মন্তব্য নিয়ে আলোচনা। বক্তব্যটির পুরোনো সূত্রও পাওয়া গেছে।

আপনার মূল্যবান মতামত দিন: