odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th November 2026, ৮th November ২০২৬
সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়ে নারীদের নিজের শক্তি চিনে নিজস্ব জায়গা তৈরির আহ্বান অভিনেত্রীর

সাফা কবিরের বার্তা: ‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৪৯

অধিকারপত্র ডটকম বিনোদন ডেক্স

শোবিজে এক যুগের বেশি সময়ের পথচলায় নতুন স্বীকৃতি পেয়েছেন অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি নারীদের আত্মবিশ্বাসী হয়ে নিজ নিজ অবস্থান তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে সাফা কবির আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রতিটি স্বীকৃতি তাঁকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

নারীদের উদ্দেশে দেওয়া বার্তায় সাফা কবির বলেন, ‘তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের এ আয়োজনে সম্মাননা দেওয়া হয়। নাট্য অভিনয়ে সম্মাননা পেয়েছেন সাফা কবির।

সাফা কবিরের শোবিজে পথচলা এক যুগের বেশি সময়ের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে বেছে বেছে কাজ করছেন। কোরবানির ঈদে প্রচারিত একাধিক নাটকেও তাঁকে দেখা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সাফা কবির। দেশে ফেরার পর নতুন কোনো কাজের ঘোষণা এখনো প্রকাশ্যে আসেনি বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

 সাফা কবিরের নারীদের উদ্দেশে বিশেষ বার্তা