odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th August 2026, ৪th August ২০২৬
 ভেনিজুয়েলা দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের অবরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

মার্কিন ২ শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ মাদুরোর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ May ২০১৮ ০২:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ May ২০১৮ ০২:০৪

 

 ভেনিজুয়েলা দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের অবরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কুটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনিজুয়েলা ‘রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের’ স্বীকার বলে অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। 
মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ওয়াশিংটন দেশটির ওপর অবরোধ জোরদার করেছে। 
আনুষ্ঠানিকভাবে রোববারের নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণার পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ সব কথা বলেন।
ভেনিজুয়েলা ক্রমশঃ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং দেশটির অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে।
ভেনিজুয়েলার প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করেছে। এছাড়া এই নির্বাচন আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। যুক্তরাষ্ট্র এই নির্বাচনের তীব্র সমালোচনা করে একে ‘লজ্জা !’ হিসেবে আখ্যায়িত করেছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের চার্চ ডি এ্যাফেয়ার্স টড রবিনসন ও হেড অব মিশন ব্রাইয়ান নারানজোকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। 
তিনি বলেন, ‘ভেনিজুয়েলানদের মাতৃভূমির সম্মান রক্ষার্থে ও যুক্তরাষ্ট্রের আচরণের প্রতিবাদে ৪৮ ঘন্টার মধ্যে তাদের এদেশ ত্যাগ করতে হবে।’
যুক্তরাষ্ট্র অবিলম্বে পাল্টা পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘যদি আমাদের কূটনীতিককে বহিষ্কার করা হয়, তবে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে।’ 
বাসস/ কেএআর/২টা/জুনা



আপনার মূল্যবান মতামত দিন: