odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

ভূমিধসের পর ২৩টি লাশ মিয়ানমারের খনি অঞ্চলে  উদ্ধার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ July ২০১৮ ১৪:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ July ২০১৮ ১৪:৩৫

 

মিয়ানমারের উত্তরাঞ্চলের খনি এলাকায় গত সপ্তাহের ভূমিধসের পর রোববার ২৩ টি লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির কচিন রাজ্যে এ ভূমিধসে ২৭ জন নিখোঁজ হয়। সোমবার স্থানীয় ৭-ডে নিউজ একথা জানায়।
উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে দু’টির পরিচয় পাওয়া যায়নি।
হপাকান্ত খনি অঞ্চলে এখনো চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনি স্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙ্গে পড়লে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে।
এদিকে গত ১৪ জুলাই এ অঞ্চলের সান-খার ও লন-খিন গ্রামে একই ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ নিহত ও ৪৩ জন আহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: