odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল বিএনপি : কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ September ২০১৯ ২০:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ September ২০১৯ ২০:১৮

 

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল বিএনপি।

ফাইল ছবি

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এমন নয় যে নির্বাচনকে সামনে রেখে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম ৮-৯ মাসেও ব্যবস্থা নিয়েছি। তাদের (বিএনপি) সময় এই ক্যাসিনোগুলো ছিল। তখন তো তারা কোনও অ্যাকশন নেয়নি।

তিনি আরও বলেন, আমার বক্তব্য হচ্ছে বিএনপি যা করতে পারেনি সেটা আওয়ামী লীগ সরকার করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে। সেটাই বিএনপির গাত্রদাহের কারণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু ছাত্রলীগ, যুবলীগ নয় আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের মনে রাখা উচিত, কাউকে ছাড় দেয়া হবে না।