odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

মা ' হচ্ছেন রোমানা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ October ২০১৯ ১৬:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ October ২০১৯ ১৬:৩০

মা হচ্ছেন সেই রোমানা

 

২৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল রোমানা। অনেক দিন ধরেই মিডিয়ায় নেই তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। নতুন খবর হলো প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রোমানা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান অভিনেত্রী বন্যা মির্জা। সেখানে রুমানার সঙ্গে দেখা হয় তার। এই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রোমানার মা হবার খবর দিলেন বন্য মির্জা।

জানা যায়, চলতি বছরের নভেম্বরে রোমানার ঘর আলো করতে জন্ম নেবে এক কন্যা সন্তান। রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি।

আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রোমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূবর্র বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে দেখা যায়নি।

কালের কন্ঠ 



আপনার মূল্যবান মতামত দিন: