odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

ট্রেড কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ডের  উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ November ২০১৯ ১৬:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ November ২০১৯ ১৬:৪৩



ঢাকা ঃ ২৭ কার্তিক (১২ নভেম্বর,২০১৮) ঃ

বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি, এমপি অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও রপ্তানি প্রবৃদ্ধি বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সভায় যোগদানের উদ্দেশ্যে গতকাল (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৩-১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনীতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্সে ৩৯ সদস্যের বাংলাদেশ বিজনেস ডেলিগেশনের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১৭-১৯ নভেম্বর নিউজিল্যান্ডের বাণিজ্য ও রপ্তানি প্রবৃদ্ধি বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক খাতের উন্নয়নের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ২০১৮-২০১৯ অর্থ বছরে বাংলাদেশ ৮০৪.৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৫৯৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।

নিউ জিল্যান্ডেও বাংলাদেশের পণ্য রপ্তারি প্রচুর সুযোগ রয়েছে। গত অর্থ বছরে নিউজিল্যান্ডে বাংলাদেশ ৯১.৮৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ২৪১.৮৩ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য আমদানি করেছে।

বাংলাদেশের সাগ্রীক আমদানি-রপ্তানি বাণিজ্য বিবেচনায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য ও বিনিযোগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাণিজ্যমন্ত্রীর এ সফরের মাধ্যমে উভয় দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগের নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামী ২১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: