04/07/2026 মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
odhikarpatra
৬ April ২০২৬ ২৩:১৭
অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক
বিস্তারিত:
নেসকোর আওতাধীন এলাকা (নাটোর):
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে নাটোর দফতরের অধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কর্তন কাজ করা হবে। এ কারণে আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ওই এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সুনামগঞ্জের সব এলাকা:
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাট-ডাউন থাকবে।
এছাড়া ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় ওই সময় (সকাল ৬-১০টা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দুঃখ প্রকাশ:
গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতেই এই সাময়িক বিরতি প্রয়োজন বলে জানিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নেসকোও অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে।