04/07/2026 ইরান যুদ্ধে তেল সরবরাহ ব্যহত, এশিয়ায় জ্বালানি সংকটের প্রথম আঘাত
odhikarpatra
৬ April ২০২৬ ২৩:২৪
অধিকার পত্র ডটকম ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক
তারিখ: ৬ এপ্রিল ২০২৬
ইরানে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার দেশগুলো। ইতিমধ্যে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত ও চীনের মতো দেশে। প্রশ্ন উঠছে, এটি কি বৈশ্বিক শক্তি সংকটের শুধু শুরু মাত্র?
বিস্তারিত:
আলজাজিরার বিশ্লেষণমূলক প্রতিবেদন ‘দ্য টেক’-এ বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের তেল নির্ভর এশিয়ার অর্থনীতিগুলো ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে। সাধারণত যেকোনো বৈশ্বিক সংকটের প্রভাব প্রথমে পড়ে উন্নত দেশগুলোতে, কিন্তু এবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তেল পরিবহন ব্যাহত হচ্ছে, যা এশিয়ার জ্বালানি-আমদানিনির্ভর দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। গত এক মাসে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
অর্থনীতিতে প্রভাব:
জ্বালানি মূল্যবৃদ্ধির ফলে বাড়ছে পণ্যমূল্য, কমছে রিজার্ভ, টালমাটাল অবস্থা চলছে মুদ্রাবাজার। ভিয়েতনাম ও বাংলাদেশে লোডশেডিং বাড়ার পাশাপাশি শিল্প কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এশিয়া কেন প্রথম আক্রান্ত:
প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থান ও তেল সরবরাহ শৃঙ্খলে এশিয়ার প্রত্যক্ষ নির্ভরতাই এই সংকটকে ত্বরান্বিত করেছে। ইউরোপ বা আমেরিকা বিকল্প উৎস ও কৌশলগত মজুত থেকে তেল সংগ্রহ করলেও এশিয়ার বেশিরভাগ দেশের হাতে সেভাবে মজুত নেই।
পূর্বাভাস:
বিশ্লেষকরা মনে করছেন, ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে এশিয়ার সংকট ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে। তবে আপাতত ‘গ্রাউন্ড জিরো’ এশিয়াই। আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা (The Take)