04/22/2026 এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ওসি আব্দুল হান্নান
odhikarpatra
২২ April ২০২৬ ০০:০০
অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :
মূল প্রতিবেদন
আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২১ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, কুচিয়ামোড়া বিক্রমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সিদ্দিক আকবর ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং ইসলামপুর কামিল মাদ্রাসা।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে সার্বিক শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলায় অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩১৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ওসি আব্দুল হান্নান
#এসএসসি_পরীক্ষা #সিরাজদিখান #মুন্সীগঞ্জ #শিক্ষা #আইনশৃঙ্খলা