05/04/2026 এখনও পরাজয় মেনে নিতে প্রস্তুত নন মমতা বন্দ্যোপাধ্যায়
odhikarpatra
৪ May ২০২৬ ১৭:০৩
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চলমান নির্বাচনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এখনও পরাজয় মেনে নিতে প্রস্তুত নন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (গণনার দিন) বেলা সাড়ে ১২টার দিকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সরকারি ফলাফলে প্রকৃত চিত্র তুলে ধরা হচ্ছে না। তার ভাষায়, “গণনার নামে গোটা প্রক্রিয়াটাই মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”
তিনি দলীয় কর্মী ও গণনাকেন্দ্রে থাকা এজেন্টদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা কেন্দ্র ত্যাগ না করেন। “কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। আমরা এখনও ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছি, যেগুলো দেখানো হচ্ছে না,”—বলেন তিনি।
মমতা অভিযোগ করেন, নির্বাচন পরিচালনায় ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তার দাবি, “ওদের (ভারতীয় জনতা পার্টি) আসনগুলো আগে দেখানো হচ্ছে, আর আমাদের জেতা আসনগুলো পরে দেখানো হবে।”
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দিনের শেষে ফলাফল বদলে যাবে এবং “সূর্যাস্তের পর” তৃণমূল কংগ্রেস জয়ী হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বাঘের বাচ্চার মতো লড়ে যেতে হবে।” গণনাকেন্দ্রে উপস্থিত এজেন্টদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি।
এদিকে নির্বাচন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা বলছেন, ভোট গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে এমন অভিযোগ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকর