05/07/2026 মিরপুরে বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার, চাঁদাবাজও রয়েছে তালিকায়
odhikarpatra
৬ May ২০২৬ ২৩:০৯
স্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন জন চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— মোহাইমিনুল ইসলাম (৩০), তৌফিক আজম (২১), রিফাত হোসেন (২২), নাঈম (১৯), আবু রায়হান (২৫), বিপ্লব হোসেন রমজান (২৩), সারোয়ার খান (১৯), আকাশ (২০), সানজিদ হোসেন শান্ত (২১), মোজাহিদুল ইসলাম (৩৩), পারভেজ আহমেদ (২৯), শামীম ইসলাম (২৫), রুহুল আমিন (২৫), রাসেল (২০), বিপ্লব (২৬), মুন্না (১৮), হাসিবুল হাসান (১৮), জোহান (২০), নূরনবী (৩০), রাজন (৩৬)সহ মোট ৫৪ জন।
থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের বিরুদ্ধে পূর্বের অভিযোগ, ওয়ারেন্ট এবং চলমান অপরাধমূলক কার্যক্রমের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।