05/22/2026 সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে বিশ্বাসভঙ্গ: শিশির মনির
odhikarpatra
২১ May ২০২৬ ২৩:৫৮
প্রকাশিত: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার
অধিকার পত্র ডেস্ক:
স্বাধীন বিচার বিভাগ বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেই চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে, যা জাতির সঙ্গে বিশ্বাসভঙ্গের সামিল। বিচারক ও বিচারকার্য নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার নতুনভাবে ফ্যাসিবাদের খেলা শুরু করেছে। অতীতে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার যে দৃষ্টান্ত তৈরি হয়েছিল, বর্তমান সরকারও একই পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।
#অধিকারপত্র #শিশিরমনির #জামায়াত #সুপ্রিমকোর্ট #বিচারবিভাগ #হামিদুররহমানআজাদ #রাজনীতি
কীওয়ার্ড: শিশির মনির, সুপ্রিম কোর্ট সচিবালয়, জামায়াতে ইসলামী, বিচার বিভাগ, আইন মন্ত্রণালয়, হামিদুর রহমান আজাদ, সংবাদ সম্মেলন, রাজনীতি