05/22/2026 রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
odhikarpatra
২১ May ২০২৬ ২৩:৫৯
প্রকাশ ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে শাস্তি নির্ধারণ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তার ও তদন্ত নিশ্চিত করা হচ্ছে। কোনো অপরাধকেই উপেক্ষা করা হয়নি বলে তিনি দাবি করেন।
রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের মধ্যে সরকার দ্রুত বিচার সম্পন্নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।
#রামিসা #পল্লবী #স্বরাষ্ট্রমন্ত্রী #দ্রুতবিচার #ঢাকা #ন্যায়বিচার #শিশুহত্যা #আইনশৃঙ্খলা