06/10/2026 ইরান-ইসরাইল হামলা আপাতত বন্ধ, তবে যুদ্ধের হুমকি বহাল
odhikarpatra
৯ June ২০২৬ ০৫:৪৭
প্রকাশিত: ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক প্রতিনিধি
ইরান ও ইসরাইল পরস্পরের বিরুদ্ধে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আপাতত বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে উভয় পক্ষই সতর্ক করে জানিয়েছে, প্রতিপক্ষ নতুন কোনো পদক্ষেপ নিলে তারা আরও কঠোর জবাব দেবে। ফলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে ইরান জানায় যে তারা হামলা বন্ধ করছে। তবে ইসরাইল যদি আবার কোনো ‘আগ্রাসী’ পদক্ষেপ নেয়, বিশেষ করে লেবাননে হামলা চালায়, তাহলে তেহরান পুনরায় সামরিক অভিযান শুরু করবে।
অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তেহরানের ‘সন্ত্রাসী শাসনব্যবস্থাকে’ আঘাত করার পর হামলা বন্ধ করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরান আবার হামলা চালালে ইসরাইল শক্তি প্রয়োগ করে জবাব দেবে।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরাইল ইরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। একটি ইসরাইলি সূত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করা হলেও লেবাননে সামরিক অভিযান ‘পূর্ণ শক্তিতে’ চলবে।
সাম্প্রতিক এই উত্তেজনার সূচনা হয় রোববার রাতে। বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ইসরাইলের বিরুদ্ধে হামলা চালায়। এরপর ইসরাইলও পাল্টা হামলা চালিয়ে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য