06/10/2026 বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে: ফরিদা ইয়াসমিন
odhikarpatra
৯ June ২০২৬ ১৭:১২
প্রকাশিত: ৯ জুন ২০২৬ | আন্তর্জাতিক প্রতিনিধি
নিউইয়র্ক: রাজনীতির বরপুত্র, জাতীয় বীর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন শনিবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি সংসদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহেল চৌধুরী। সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফোবানার চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী এবং বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী।
এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডার মঞ্জুর আহমদ, ডেপুটি কমান্ডার আবু জাফর, মদনমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ মখলু মিয়া, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জেএসএফ-বাংলাদেশের হাজী আনোয়ার হোসেন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান কবি ছালেহা ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, নুরুল ইসলাম, সাদিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ, হাবিবুর রহমান কামাল, আব্দুল গাফফার চৌধুরী খসরু, কবি সুধাংশু রঞ্জন মণ্ডল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, যুবলীগ নেতা ছাদেকুর রহমান ও জহিরুল ইসলামসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, “বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। বাঙালি জাতি চিরদিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
প্রধান বক্তা আমিনুল ইসলাম আমিন বলেন, “জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তোফায়েল আহমেদ অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।”
সভায় বক্তারা মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, জাতীয় বীর তোফায়েল আহমেদ ততদিন জাতির কাছে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।
#তোফায়েল_আহমেদ #নিউইয়র্ক #শোকসভা #ফরিদা_ইয়াসমিন #আমিনুল_ইসলাম_আমিন #আওয়ামী_লীগ #মুক্তিযুদ্ধ #যুক্তরাষ্ট্র_প্রবাসী #অধিকারপত্র
কীওয়ার্ড: তোফায়েল আহমেদ, নিউইয়র্ক শোকসভা, ফরিদা ইয়াসমিন, আমিনুল ইসলাম আমিন, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি সংসদ, প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, জাতীয় নেতা, ব্রঙ্কস নিউইয়র্ক।