08/02/2026 ইরানের প্রতি একসঙ্গে আহ্বান জানাল ২২ দেশ
odhikarpatra
১০ June ২০২৬ ১৯:৩৮
প্রকাশ: ১০ জুন ২০২৬ |
আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
ইরানের নিরাপত্তা সংস্থাগুলো যেন ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে, সে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ২২টি দেশ।
বুধবার (১০ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা, কুদস ফোর্স এবং দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে আসছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, এসব হুমকির বিরুদ্ধে নিজেদের দেশ ও জনগণকে সুরক্ষিত রাখতে স্বাক্ষরকারী দেশগুলো ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন।
#ইরান #যুক্তরাষ্ট্র #যুক্তরাজ্য #আন্তর্জাতিক #কূটনীতি #অধিকারপত্র