09/20/2026 দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন, তদন্তে পুলিশ
odhikarpatra
১৯ September ২০২৬ ২৩:৫৮
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের ওপর রাখা পিকআপটিতে কে বা কারা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকার মিরপুরে দুটি বাস এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন দেওয়ার ঘটনাটি এসব ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।