09/24/2026 যুক্তরাজ্যে অনূর্ধ্ব-১৬ সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা: কবে চালু হচ্ছে এবং কোন কোন অ্যাপের ওপর প্রভাব পড়বে?
odhikarpatra
২২ September ২০২৬ ২২:৩৪
অধিকারপত্র ডটকম প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্য সরকার শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ সরকারের প্রয়োজনীয় আইন বা প্রবিধান পাসের পর ২০২৭ সালের শুরুর দিকে (বসন্তকালে) এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানান, "শিশুদের ইন্টারনেটে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা।" ১১৬,০০০-এর বেশি মানুষের ওপর পরিচালিত এক পাবলিক কনসালটেশনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোন কোন অ্যাপ ও প্ল্যাটফর্ম নিষিদ্ধ বা প্রভাবিত হবে?
যেসব প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য সামাজিক মেলবন্ধন ও কনটেন্ট পোস্টের সুযোগ দেওয়া, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় আসছে:
পাপুলার সোশ্যাল মিডিয়া অ্যাপস: টিকটক (TikTok), ইনস্টাগ্রাম (Instagram), স্ন্যাপচ্যাট (Snapchat), ফেসবুক (Facebook), এক্স (X / সাবেক টুইটার) এবং মূল ইউটিউব (YouTube) অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।
অনুমোদিত অ্যাপস: শিশুদের নিরাপদ সংস্করণ 'ইউটিউব কিডস' (YouTube Kids) এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না, এটি ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া ব্যক্তিগত যোগাযোগের মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবং সিগন্যাল (Signal) এর ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।
গেমিং প্ল্যাটফর্ম: পপুলার গেমিং প্ল্যাটফর্ম 'রুমব্লক্স' (Roblox)-এর মতো গেমিং সাইটগুলো পুরোপুরি বন্ধ হবে না, তবে সেখানে অপরিচিতদের সাথে চ্যাট বা লাইভস্ট্রিমের মতো ফিচারগুলো বন্ধ থাকবে।
অন্যান্য নতুন কঠোর নিয়মাবলী:
বয়স যাচাই (Age Verification): ফেস স্ক্যান কিংবা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নির্ভুল বয়স যাচাইকরণ প্রযুক্তি ব্যবহার করতে হবে কোম্পানিগুলোকে।
অনূর্ধ্ব-১৮ ও চ্যাটবট নিয়ম: রোমান্টিক বা যৌনধর্মী এআই (AI Companion) চ্যাটবট ব্যবহারে ১৮ বছর বয়স বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৮দের জন্য নাইট কার্ফিউ এবং নাইট টাইমে ইনফিনিট স্ক্রলিং (অবিরাম ফিড স্ক্রলিং) সীমিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিশ্বে অস্ট্রেলিয়া সর্বপ্রথম ২০২৫ সালের ডিসেম্বরে এমন সিদ্ধান্ত নিয়েছিল, এবার যুক্তরাজ্য সেই পথ ধরে আরও কঠোরভাবে তা বাস্তবায়ন করতে যাচ্ছে।
#SocialMediaBan #UKNews #TechNews #ChildSafetyOnline #Under16Ban #OdhikarPatra #WorldNews