09/26/2026 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
odhikarpatra
২৫ September ২০২৬ ২২:২৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দাবি, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্ত নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি এবং অনেকেই ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার অভিযোগ করেছেন।
তার বক্তব্য, কারা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে—তা স্পষ্ট করা প্রয়োজন।
চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো, ভেরিফিকেশনের মানদণ্ড প্রকাশ এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে দলটি।
বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকমে।