09/28/2026 থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি বসতঘরের মাটির নিচ থেকে উদ্ধার
odhikarpatra
২৭ September ২০২৬ ২২:১৭
অধিকারপত্র ডটকম, সারাদশ ডেক্স :কুষ্টিয়ার প্রতিবেদক :
কুষ্টিয়ার কুমারখালীতে একটি বসতঘরের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানাধীন কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গ্রামের মো. মোবারক আলীর (৭০) বসতঘরের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থানা থেকে লুট হওয়া তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেন।
ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টরা আরও তদন্ত করছেন বলে জানা গেছে।
🚨 থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে বসতঘরের মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভারও উদ্ধার করা হয়।
:
#কুষ্টিয়া #কুমারখালী #পিস্তলউদ্ধার #গুলিউদ্ধার #অস্ত্রউদ্ধার #থানালুট #কয়া #বারাদি #অধিকারপত্র