10/09/2026 বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
odhikarpatra
৯ October ২০২৬ ০০:০৪
অধিকারপত্র ডেস্ক রিপোর্ট :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।
মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি।
তিনি আরও জানান, দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ তাকে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।