odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬
নভিগের খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপের বিজ্ঞাপন ঘিরে সমালোচনার মধ্যে দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন সিডনি সুইনি।

নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্কে সিডনি সুইনি, হারালেন দুই লাখের বেশি ফলোয়ার

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:২৫

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:২৫

অধিকারপত্র ডটকম  বিনোদন ডেস্ক :

হলিউড অভিনেত্রী সিডনি সুইনির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন ‘ইউফোরিয়া’খ্যাত এই অভিনেত্রী।

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ নভিগের ওই বিজ্ঞাপনে সিডনিকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ আড়াল করতে ব্যবহার করা হয়েছে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট।

গত বুধবার ইনস্টাগ্রামে এক মিনিটের বিজ্ঞাপনটি প্রকাশ করেন সিডনি। প্রকাশের পর বিজ্ঞাপনটি ১১ লাখের বেশি লাইক পেয়েছে। প্রথম তিন দিনে তাঁর অনুসারী কমেনি; বরং প্রায় ৫০ হাজার বেড়েছিল।

তবে এরপর পরিস্থিতি বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের হিসাবে, রোববার সিডনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী কমে যায়। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাঁকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারান তিনি।

তবে তাঁর মোট অনুসারীর তুলনায় এই সংখ্যা ১ শতাংশেরও কম। ইনস্টাগ্রামে সিডনি সুইনির অনুসারী সংখ্যা ২ কোটি ৫০ লাখের বেশি।

বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। নারী ক্রীড়াবিদদের একটি অংশও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও বিজ্ঞাপনটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, নারীর শরীরকে পণ্য হিসেবে ব্যবহার এবং নারীদের খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে উপস্থাপনের প্রবণতা এখনো কেন চলছে।

নিজের অবস্থান জানালেন সিডনি

সমালোচনার মধ্যে বিজ্ঞাপনটি নিয়ে নিজের অবস্থানও জানিয়েছেন সিডনি সুইনি। গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রচারণাটি ছিল একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা। তাঁর ভাষ্য অনুযায়ী, এর মূল ধারণা ছিল সব কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ খেলাধুলার দিকে নিয়ে আসা।

নভিগের সঙ্গে সিডনির সম্পর্ক শুধু বিজ্ঞাপনে অংশ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হওয়ার পাশাপাশি মালিকানারও অংশীদার হয়েছেন।

বিজ্ঞাপনে সিডনিকে বলতে শোনা যায়, নভিগে যুদ্ধ, মৃত্যু বা রাজনীতি নিয়ে বাজি ধরার সুযোগ নেই; এখানে শুধু খেলাধুলা নিয়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ রয়েছে।

সমালোচনার মধ্যেই রোববার নভিগের বিজ্ঞাপনের কয়েকটি ছবি ও ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন সিডনি। ক্যাপশনে লেখেন, ‘ইটস গেমডে।’ পাশাপাশি নভিগের অ্যাকাউন্ট ও হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।

এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও প্রকাশ করেন সিডনি। ওই ম্যাগাজিনের প্রচ্ছদে অতীতে নগ্ন বা স্বল্প পোশাকে বিভিন্ন ক্রীড়াবিদকে দেখা গেছে। সিডনির এই পোস্টকে অনেকে বিজ্ঞাপনটির সমালোচনার জবাব হিসেবে দেখলেও তিনি সমালোচকদের উদ্দেশে সরাসরি কোনো মন্তব্য করেননি।

বিজ্ঞাপন নিয়ে আগেও বিতর্ক

বিজ্ঞাপন নিয়ে বিতর্কে সিডনি সুইনির নাম এর আগেও এসেছে। গত বছর আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ওই প্রচারণার স্লোগান ছিল ‘সিডনি সুইনির দারুণ জিনস’। শব্দের খেলা নিয়ে তখন বিতর্ক তৈরি হয়েছিল।

চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্নের প্রচারণাতেও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সিডনি।

তবে নভিগের বিজ্ঞাপনকে ঘিরে এবারের বিতর্কের পরিসর আলাদা। কারণ, নারী ক্রীড়াবিদদের