11/07/2026 ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, ৪০ মামলা
odhikarpatra
১৭ October ২০২৬ ২৩:৪১
অধিকার পত্র ডটকম | নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ডিএমপির বিভিন্ন বিভাগে গ্রেপ্তারের সংখ্যা ছিল মিরপুর বিভাগে ১৩১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ২৯ জন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুইজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে মাদকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১ হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।