odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

সিরাজদিখানে জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে বিবিন্ন স্থানে ব্যারিকেড

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ April ২০২০ ০৮:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ April ২০২০ ০৮:৩৩

 

মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে জনসমাগম নিয়ন্ত্রণ রাখতে বাজার ও রাস্তার প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে।
মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনের নেতৃত্ব গতকাল শনিবার সকাল ৯টার দিকে জনসমাগম নিয়ন্ত্রণ রাখতে কর্মীদের সাথে নিয়ে উপজেলার তালতলা বাজারসহ আশপাশের এলাকার প্রবেশপথ সমূহে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়। এসময় অটো চলাচলরত রিকশাসহ অপ্রয়োজনীয় যানবাহন বাজারে প্রবেশ করা থেকে বিরত রাখেন এবং জরুরী পরিষেবা, চিকিৎসা, ওষুধ,খাদ্যদ্রব্য সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী,কৃষি সরবরাহের যানবাহনে জীবানু নাশক স্প্রে করে বাজারে প্রবেশ করতে দেয়া হয়। ৯টা থেকে শুরু করে বিকেলে ৫টা পযন্ত চলে এই জনসচেতনতা মূলক কার্যক্রম।
জানতে চাইলে যুবলীগ নেতা আহসানুল ইসলাম আমিন বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে জনগনকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদ্ধপরিকর,করোনাভাইরাস পরিস্থিতিতে শুরু থেকেই আমি আমার সংগঠন মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম এবং নিজের ইউনিয়নকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হবো।

মোহাম্মদ রোমান হাওলাদার



আপনার মূল্যবান মতামত দিন: