odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬
যুবলীগ দক্ষিন

রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ November ২০২০ ০২:৫৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ November ২০২০ ০২:৫৪

 

 

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২০  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের স্ত্রীশেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে আওয়ামী যুবলীগ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদ-এ তাঁর বিহেদী আত্মার মগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এইদোয়া, মিলাদ ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীশেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের গত ১৬ নভেম্বর রাত ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।
দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী যুবলীগপ্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ ও হাবিবুর রহমান পবন, যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি ও মোঃ জহির উদ্দিন খসরু, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ 

যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুল আলম, গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।



আপনার মূল্যবান মতামত দিন: