odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

হাতিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Biplob | প্রকাশিত: ২৬ April ২০২১ ০৫:৩৬

Biplob
প্রকাশিত: ২৬ April ২০২১ ০৫:৩৬

মোঃএনায়েত হোসেন নোয়াখালী জেলা প্রতিনিধিঃকরোনার বিস্তার রোধে আজ রবিবার হাতিয়া উপজেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিকেলে ১টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সাধারণ মানুষকে সরকার নির্দেশিত লকডাউন মেনে চলার আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব কান্তি রুদ্র জানান,নিউ মার্কেট ও সুপার মার্কেট এবং ওছখালী বাজারে বিভিন্ন দোকানে ক্রেতাদের মাস্ক না থাকায় তিন ব্যক্তিকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি আরও বলেন,মাস্ক ছাড়া যদি কোনো ক্রেতা দোকানে প্রবেশ করে তাহলে দোকানদার থেকে জরিমানা করা হবে।

হাতিয়াতে করোনা সংক্রমণ রোধে লকডাউন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।