odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

| প্রকাশিত: ২৩ April ২০২২ ০৬:৫৭


প্রকাশিত: ২৩ April ২০২২ ০৬:৫৭


রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়া, হমলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করে পুলিশ। সে মামলায় মকবুল ১ নম্বর আাসামি। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

মকবুল হোসেন সরদার নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য।

গোয়েন্দা তদন্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনা শুরুর পর থেকে সংঘর্ষ ছড়িয়ে দিতে ব্যবসায়ী ও শিক্ষার্থী দুই মহলকেই উসকে দিয়েছেন মকবুলসহ আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী। যে দুই ফাস্টফুডের কর্মচারীদের বিবাদে ঘটনার সূতপাত হয়েছিল সেই ওয়েলকাম ও ক্যাপিটাল নামের দোকান দুটির মালিক এই মকবুল।



আপনার মূল্যবান মতামত দিন: