odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

আগামী ৪ জুলাই পর্যন্ত সংসদের বাজেট অধিবেশন চালানোর সিদ্ধান্ত

odhikarpatra | প্রকাশিত: ৬ June ২০২২ ০৭:২৮

odhikarpatra
প্রকাশিত: ৬ June ২০২২ ০৭:২৮

 একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন  আগামী ৪ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া  হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য  সংসদ নেতা ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
এছাড়া, সভায়  অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু , আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী  ও আবদুস সাত্তার ভূঞা ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়,   প্রতিদিন বাদ আসর অধিবেশন অনুষ্ঠিত হবে এবং শুক্র ও শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে না। ৮ জুন, পদ্মা সেতুর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং ৯ জুন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ১২ জুন  ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন অনুষ্ঠিত হবে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভূক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে। ২৯ জুন অর্থবিল, ২০২২ বিবেচনা ও পাস এবং ৩০ জুন,  নির্দিষ্টকরণ বিল ২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে।
এ অধিবেশনে  প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৫৫০ টি প্রশ্নসহ মোট ১ হাজার ৬২১ টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি। বেসরকারী সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায় নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারী বিলের মধ্যে সংসদে উত্থাপিত ও কমিটিতে প্রেরিত ১টি, সংসদে উত্থাপনের অপেক্ষায় ৪টি,  রাষ্ট্রপতির সুপারিশ সংগ্রহ করে বিলের প্রস্তাবককে প্রেরিত ১টি এবং কর্তৃপক্ষের পরীক্ষাধীন রয়েছে ৪টি বিল। এ অধিবেশনে প্রাপ্ত ৪টি সরকারী বিলের নোটিশসহ কমিটিতে পরীক্ষাধীন ৫টি এবং পাসের অপেক্ষায় ১টি সরকারী বিল রয়েছে।
সভাটি সংসদ সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: