odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 19th March 2026, ১৯th March ২০২৬
সিলেটের হবিগঞ্জে

খোয়াই নদীর চোরাবালীতে ২ ছাত্রের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২ July ২০২২ ০৯:৩২

odhikarpatra
প্রকাশিত: ২ July ২০২২ ০৯:৩২

হবিগঞ্জ জেলার খোয়াই নদীতে বন্যার পানির সঙ্গে আসা পলিতে নদীর নিচে জমা হওয়া চোরাবালীতে আটকা পড়ে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদীতে এই ঘটনা ঘটে। 

নিহত দুই ছাত্র হলেন- সদর উপজেলার যশেরআব্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৯) ও একই গ্রামের খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৪)। 
সাগর হবিগঞ্জ হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং নাহিদ স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নদীর চরে ফুটবল খেলে সাগর ও নাহিদ গোসলের জন্য নদীতে ঝাপ দেয়। এ সময় নদীর নিচে জমা নরম চোরা বালিতে আটকে পড়ে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা এই তথ্য নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: