odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

ভয়াবহ বন্যায় গাম্বিয়ায় ১১ জনের প্রাণহানি

odhikarpatra | প্রকাশিত: ১৪ August ২০২২ ০৮:০৯

odhikarpatra
প্রকাশিত: ১৪ August ২০২২ ০৮:০৯

গাম্বিয়ায় গত মাসের শেষের দিকে বিগত প্রায় অর্ধশতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ১১ জনের প্রাণহানি হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়েছে ৫ সহশ্রাধিক মানুষ। দেশটির দুর্যোগ সংস্থার এক প্রতিবেদন একথা জানায়। খবর এএফপি’র। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) বৃহস্পতিবার জানিয়েছে, ৩০ এবং ৩১ জুলাই ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় পাঁচ বছরের কম বয়সী ৮ সহশ্রাধিক শিশুসহ কমপক্ষে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে লাখো মানুষের উপর প্রভাব পড়ার আশংকা রয়েছে। সংস্থাটি বলেছে, পানি সম্পদ বিভাগ রাজধানী বানজুলে দুই দিনের ব্যবধানে ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শহরতলীগুলির জনবসতিই ক্ষতিগ্রস্থ হয়েছে সবচেয়ে বেশি। শতশত বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মানুষের বসবাস অনিরাপদ হয়ে পড়েছে। ঘরছাড়াদের মধ্যে অধিকাংশই নারী, যাদের ৫২.৪ শতাংশ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এনডিএমএ এবং রেড ক্রস বানজুলের একটি অস্থায়ী শিবিরে ৩৫০ জনকে আবাসন দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: