odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

রামপুরায় নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার।

Md Ahsanul islam amin | প্রকাশিত: ২ November ২০২২ ০৭:০৩

Md Ahsanul islam amin
প্রকাশিত: ২ November ২০২২ ০৭:০৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মোর্শেদের ভাই নাঈম বলেন, সোমবার রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে সেটি দেখতে পাই। পরে পুলিশে খবর দিই। তারা দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।তিনি আরও বলেন, আমরা কখনোই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে।

কারও সাথে প্রেমের সম্পর্ক ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। কী কারণে নিয়াজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: