odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়ে, আড়াই ঘণ্টা পর সচল

sabuj | প্রকাশিত: ৪ February ২০২৩ ০৭:৪৫

sabuj
প্রকাশিত: ৪ February ২০২৩ ০৭:৪৫

সিলেট ০২/০২/২৩: বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে অচল হয়ে পড়ার আড়াই ঘণ্টা পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সচল হয়েছে রানওয়ে।

সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটে আজ বেলা সোয়া একটার দিকে। ফ্লাইটটিতে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো যাত্রী হতাহত হন‌নি।

ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ৩টা ৪০ মি‌নিটের দিকে রানওয়ে থেকে বিমান‌টি স‌রিয়ে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: