odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 24th September 2026, ২৪th September ২০২৬

রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১২ March ২০২৩ ০০:১১

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২ March ২০২৩ ০০:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. ফুল মিয়া ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও শেষ পর্বে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে মো. আসলাম হোসেন বলেন, আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে উদ্যোগের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বেড়ে উঠবে। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের কুড়িগ্রামের শিক্ষার্থীরা রাবিতে ভর্তির সুযোগ বেশি পেয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক রাকসুর সাবেক এজিএস ও সিনেট সদস্য এডভোকেট এস. এম আব্রাহাম লিংকন বলেন, অতীতে কুড়িগ্রাম মঙ্গা এলাকা নামে পরিচিত থাকলেও আগের মত আর অবস্থা নেই। এক সময় ৯০ শতাংশ মানুষের পায়ে জুতা ছিলো না। এখন শতভাগ মানুষ পায়ে জুতা পরে। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাড়ার সুবাদে আমি জীবনে প্রথম প্যান্ট পরি। সেই তুলনায় বর্তমান শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি মনে করি, এসব কাজে লাগিয়ে কুড়িগ্রাম অঞ্চলের ছাত্র ছাত্রীরা পরবর্তী সময়ের জন্য সুফল বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস. এম আতাউর রহমান বলেন, কুড়িগ্রামের ছেলে মেয়েরা এখন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু শিক্ষার্থীদেরকেই সহযোগিতা করছে না বরং তারা বিভিন্ন রকম সামাজিক কাজে অংশগ্রহণ করছে। সামনের দিনে অনগ্রসর কুড়িগ্রামে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখনের সঞ্চালনায় সন্মানিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা ও নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামান। সন্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোখলেসুর রহমান মিলন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সাদ্দাম হোসেন টিপু ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সমিতির সাবেক সভাপতি তাওহিদুল ইসলাম দূর্জয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অতিথি সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।