odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

মিরপুরে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ April ২০২৩ ০৪:১৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ April ২০২৩ ০৪:১৭

ওবায়দুল হক খান:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার (১৬ এপ্রিল) বিকেলে মিরপুর ১৪ নম্বরের জামেউল উলুম মাদ্রাসা মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ- সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।