odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 3rd February 2026, ৩rd February ২০২৬

বিরামপুরে মরহুম দেলওয়ার হোসেন মাষ্টারের স্বরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৮ April ২০২৩ ০৪:৫৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৮ April ২০২৩ ০৪:৫৮

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি মরহুম দেলওয়ার হোসেন মাষ্টারের স্বরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ এপ্রিল) সোমবার পৌর শহরের বিরামপুর কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজামান মিতা, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রুহুল আমিন সরদার ও আহসান হাবীব রিপন, জেলা আওয়ামীলীগের সেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে মরহুম দেলওয়ার হোসেন মাষ্টারের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মরহুমের ছেলে সাবেক ছাত্রনেতা প্রিতিময় হোসেন পলাশ। এছাড়াও অনুষ্ঠানে এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: